,

বৌদ্ধদের দাবি মেনে পশুবলি নিষিদ্ধ হলো শ্রীলংকায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় আচারের অংশ হিসেবে মন্দিরে পশুবলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকার সরকার। দেশটির এক মুখমাত্র বলেছেন, হিন্দু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসির।

সরকারের দাবি আধুনিক হিন্দুরা পশুবলি বন্ধ করার পক্ষে। অবশ্য অনেক হিন্দু এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তারা বলছেন, এ সিদ্ধান্ত তাদের ধর্মীয় স্বাধীনতার বরখেলাপ।

শ্রীলংকার হিন্দুরা মন্দিরগুলোতে দেবতার উদ্দেশ্যে ছাগল, মহিষ ও মুরগী বলি দেয়। অন্যদিকে পশু কুরবানি করে দেশটির তৃতীয় বৃহৎ ধর্মীয় গোষ্ঠি মুসলিমরা। দীর্ঘদিন ধরে এ দুটি প্রথাকে ‘অমানবিক’ দাবি করে বিক্ষোভ করে আসছে শ্রীলংকার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বিরা।

এখন পশু বলি নিষিদ্ধ হতে চলায় মন্দিরগুলোতে আর ছাগল, মহিষ, বা মুরগী উৎসর্গ করা যাবে না। তবে, এ আইনের মাধ্যমে মুসলিমদের কুরবানি নিষিদ্ধ হবে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি।

সাম্প্রতিক সময়ে শ্রীলংকায় সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যাচ্ছে। বছর খানেক আগে সেখানে বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় ৩ জন মারা যায়। জ্বালিয়ে দেয়া হয় ৪৫০ ঘরবাড়ি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর