,

ট্যাক্সের নামে হতদরিদ্রদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ট্যাক্সের বিনিময়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের রাজাগাঁও ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের সময় বাধ্যতামূলকভাবে মাথাপিছু ৪০ টাকা হারে চৌকিদারি ট্যাক্স আদায় করা হয়েছে। ১১শ’ হতদরিদ্র মানুষের কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে ১ হাজার একশ জন হতদরিদ্র রয়েছেন যারা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল পেয়ে থাকেন।

গত বুধবার থেকে ওই ইউনিয়নের বাদিয়ার মার্কেট ও পাটিয়াডাঙ্গী বাজারে চাল দেওয়া হচ্ছে। খাদ্য বিভাগের আওতায় নিয়োজিত ডিলার মো. হেলাল ও শাহিনুর রহমান হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করছেন। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইউপি কার্যালয়ের প্রদত্ত পরিবারের ট্যাক্সের রশিদ ছাড়া চাল দেন না। এভাবে ১১ শ সুবিধাভোগীর কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

এ ব্যাপারে আসান নগর গ্রামের তমিজ উদ্দীনসহ একাধিক সুবিধাভোগী জানান, ট্যাক্সের রশিদ না দেখালে ডিলাররা তাদের চাল দেন না, তাই তারা হতদরিদ্র হয়েও বাধ্য হয়ে মাথাপিছু ৪০ টাকা হারে ট্যাক্স প্রদান করতে বাধ্য হচ্ছেন।

এ ব্যাপারে পাটিয়াডাঙ্গী বাজারের ফেয়ার প্রাইজ ডিলার শাহিনুর রহমান জানান, তিনি চেয়ারম্যানকে ট্যাক্স আদায়ে সহযোগিতা করছেন মাত্র। অবশ্য সাংবাদিকদের কাছে অভিযোগকারী ব্যক্তিদের পরক্ষনে ধমক দেন ওই ডিলার।

অপরদিকে ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার হতদরিদ্রদের কাছ থেকে চাল প্রদানের সময় ট্যাক্স আদায়ের কথা অস্বীকার করেন। তিনি বলেন, তার ইউনিয়নে ট্যাক্স আদায়ের হার শতভাগ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঠাকুরগাঁও সদর উপজেলায় মঙ্গলবার হতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। সদর উপজেলার ২১ ইউনিয়নের ৪৪টি কেন্দ্রে চাল বিতরণ করা হয়েছে। ২৭ হাজার ২৪৪ জন সুবিধাভোগীর জন্য ৮ হাজার ১৭৩ মে. টন বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, চাল বিতরণে কোথাও কোন অনিয়ম হলে বা হতদরিদ্রদের কাছ থেকে ট্যাক্স বা অন্য কোন নামে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট ডিলার ও চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ হতদরিদ্ররা ট্যাক্সের আওতায় পড়ে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর