,

বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর আহ্বান

news-image

নিউজ ডেস্ক : বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেসরকারি খাতে এখন অনেক মেডিকেল কলেজ গড়ে উঠছে। সেখানে প্রকৃত ডাক্তার গড়ে উঠছে কিনা সেটা আমাদের দেখা দরকার। সেগুলোতে পড়াশোনা কেমন হচ্ছে তা আমাদের দেখতে হবে। একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় পারবে তা নজরদারিতে রাখতে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।

চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের চিকিৎসা সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেন আন্তর্জাতিক মানের হয় সেভাবে কাজ করে যেতে হবে।

গবেষণার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের যাতে রোগ না হয় সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবেন চিকিৎসকরা। আমরা সবধরনের সহযোগিতা করব।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করতে তার সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য হাসপাতালের কেবিন ব্লকের উত্তর পাশে ৩ দশমিক ৮৩ একর, বেতার ভবনের ২ দশমিক ৭৬ একর এবং হোটেল শেরাটনের সামনে ২ দশমিক ১৩ একর জমির স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের প্রতি অনুরোধ করব জনগণের চিকিৎসাসেবা প্রদানে নিজেদের উৎসর্গ করবেন। ফলে এই বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খবর: বাসস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর