,

হাসপাতালে ভাবির লাশ রেখে দেবরের পলায়ন!

news-image

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে শারমিন বেগম (২৬) নামের এক গৃহবধুর লাশ রেখে শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি পরিকল্পিত ভাবে হত্যা করে হাসপাতালে রেখে শশুর বাড়ির লোকজন পালিয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন জানতে পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসে এ সব অভিযোগ করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, লাশ নিয়ে আসা দেবর সালাম বুধবার আড়াইটার দিকে মৃত অবস্থায় গৃহবধূর লাশ হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে আড়াই বছরের একটি মেয়ে আইভিকেও নিয়ে আসে।

তারা জানায়, মা ও মেয়ে সাপ তারানো ওষুধ খেয়ে ফেলেছে বলে পরিবারের লোকজন জানায়। মাকে মৃত অবস্থায় আনা হয়েছে আর মেয়েকে গুরুতর অবস্থায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে মেয়েটি ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবির পাড়া গ্রামের দীন ইসলামের বড় মেয়ে শারমিন বেগম। টঙ্গিবাড়ি উপজেলার মারিয়ল গ্রামের রাজ্জাক দেওয়ানের ছেলে আলম দেওয়ানের ছেলের সাথে বিগত ২০১১ সালে বিবাহ দেওয়া হয়।

নিহত শারমিনের খালু জহিরুল হক জানায়, বিয়ে হওয়ার পর থেকে তার শশুর বাড়ি লোকজন বিভিন্ন ধরনের নির্যাতন চালাতো। প্রতিবাদ করলে ছোট মেয়ে আইভিকে মেরে ফেলার হুমকি ধামকি দিতো। এখনো পর্যন্ত আইভির খোঁজ জানা যায়নি।তিনি বলেন, শারমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাই লাশ রেখে হাসপাতাল থেকে পালিয়েছে শারমিনের শশুর বাড়ির লোকজন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডা: শৈবাল বশাক জানায়, মৃত অবস্থায় একটি মেয়েকে নিয়ে আশা হয়। আর অসুস্থ অবস্থায় একটি শিশুকে আনা হয়। অসুস্থ শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।তিনি বলেন, শিশুটিকে আইসিইউতে রাখতে হবে তা না হলে বাঁচানো মুশকিল।এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো আওলাদ হোসেন জানায়, আমরা শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রির্পোট শেষে বলা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর