,

নতুন প্রজন্ম দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : ইয়াফেস ওসমান

news-image

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, নতুন প্রজন্ম দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে আমাদের স্বাধীনতার জন্য। আর এই স্বাধীনতার মূলে রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরো বলেন, এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষাবিদ এবং উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও গবেষনা কাজে পরস্পরের মধ্যে সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে ।

বৃহস্পতিবার মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজীতে (এমআইএসটি)- ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক তিন দিনব্যাপী ৪র্থ বৈদ্যুতিক প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশসহ জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ভারতের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকগণ অংশগ্রহণ করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যূৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। মেজর জেনারেল মো: আবুল খায়ের এমআইএসটি কনফারেন্সের চীফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, কমিউনিকেশন, ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ইমেজ প্রসেসিং, অপটো-ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফটোনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম অ্যান্ড রিনিউ অ্যাবল এনার্জি, সেমি-কনডাক্টর ডিভাইস অ্যান্ড ন্যানো টেকনোলজি, সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই অ্যান্ড সার্কিটস্, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগ্যাশন, ওয়্যারলেস কমিউনিকেশন এবং রাডার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ক সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরী হবে যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব ও টেকসইপ্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর