,

হাথুরুর বিরুদ্ধে প্রতিশোধ নয় : তামিম ইকবাল

news-image

প্রায় তিন বছর বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন চন্দিকা হাথুরুসিংহে। এদেশের ক্রিকেটে তার অবদান অসামান্য। বাংলাদেশি কোচদের বিদায়টা যেহেতু সুখকর হয় না, হাথুরুর বিদায়ও সুখকর হয়নি। নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচ হয়ে প্রথম মিশনেই বাংলাদেশ সফরে আসেন তিনি। ভাঙাচোরা দলকে তিন ফরম্যাটের শিরোপা জিতিয়ে ফিরেন দেশে। আবারও সেই হাথুরুসিংহের দলের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। কী পরিকল্পনা করছেন ক্রিকেটাররা?

চন্দিকা হাথুরুসিংহের যে অসামান্য একটি ক্রিকেট মস্তিস্ক আছে, তা বলে দিতে হয় না। গত জানুয়ারিতে দায়িত্ব নিয়ে হারতে হারতে খাদের কিনারায় চলে যাওয়া শ্রীলঙ্কা দলকে দাঁড় করিয়ে ফেলেছেন। বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছেন। তবে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের তাদের মাটিতেই হারিয়ে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজের আগে বাংলাদেশের অন্তর্বর্তী কোচ এবং ক্রিকেটারা হাথুরুর ক্ষমতাকে পাত্তা দিতে চাননি। কিন্তু তাদের মনোভাব এখন বদলেছে।

দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে দেশসেরা ওপেনার তামিম ইকবাল বললেন নিজেদের ভাবনার কথা, ‘হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে; প্রতিশোধ নেওয়ার জন্য নয়। শুধু তাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনঃসংযোগ করতে হবে।’

গত নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর হুট করেই দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন হাথুরু। অনেক নাটক হয়েছে তখন। এসব কারণে এদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে হাথুরু প্রতিপক্ষ। কিন্তু তামিম এমনটা মানতে নারাজ। তার মতে, ‘আমরা তার সঙ্গে অসাধারণ কিছু সময় কাটিয়েছি। ৪-৫ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে তিনি আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কেউ তার কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর