,

প্রতিদিন চকলেট খাবেন যেসব কারণে

news-image

চকলেটের ভেতরে উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান, শরীরে প্রবেশ করা মাত্র টক্সিক উপাদান বেরিয়ে যেতে শুরু করে। ফলে দেহে ক্যানসার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সঙ্গে মেলে আরও অনেক শারীরিক উপকার। তবে সেক্ষেত্রে যেকোনো চকলেট না খেয়ে আপনাকে অবশ্যই ডার্ক চকলেট বেছে নিতে হবে। এরপর যেসব উপকারিতা পাবেন সেগুলি হলো-

১. চুল পড়ার হার কমে: অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যাওয়ার কারণে কি চিন্তায় রয়েছেন? তাহলে নিয়মিত ডার্ক চকলেট খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলবে। আসলে চকলেটটি খাওয়া মাত্র দেহে এমন কিছু উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যে, তার প্রভাবে সারা শরীরে রক্তের প্রভাব বেড়ে যায়। সেই সঙ্গে চুলের গোড়াতেও পুষ্টির ঘাটতি দূর হয়। ফলে স্বাভাবিকভাবেই চুল পড়ার হার কমতে শুরু করে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে: ডার্ক চকলেটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো নিয়মিত এই বিশেষ ধরনের চকলেটটি খাওয়া শুরু করলে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে আসার সুয়োগ পায় না।

৩. ব্রেন ফাংশনের উন্নতি ঘটে: ডার্ক চকলেটে উপস্থিত ফ্লেবোনয়েড ব্রেন ফাংশনের এত মাত্রায় উন্নতি ঘটায় যে, একদিকে যেমন বুদ্ধির ধার বাড়তে শুরু করে, তেমনি অন্যদিকে স্মৃতিশক্তি এবং মনযোগেরও বিকাশ ঘটে। প্রসঙ্গত, চকলেটের পাশাপাশি লাল চায়েও প্রচুর মাত্রায় ফ্লেবোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এই দুই ধরনের পানীয় সেবন করলেও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়।

৪. শরীর থেকে টক্সিক উপাদান বেরিয়ে যায়: একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ডার্ক চকলেট খাওয়া শুরু করে শরীরের অন্দরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা এতটা বৃদ্ধি পায় যে দেহে ক্ষতিকর টক্সিক উপাদানদের খোঁজ পাওয়া মুশকিল হয়ে পরে। ফলে স্বাভাবিকভাবেই ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি অন্য সব জটিল রোগও ধারে কাছে ঘেঁষতে পারে না।

৫. হার্টের উন্নতি ঘটে: আমাদের শরীরের ইঞ্জিন হল হার্ট। তাই এই অঙ্গটির দেখভাল যদি ঠিক মতো করতে পারেন, তাহলে শরীর নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। আর এখন যদি প্রশ্ন করেন কীভাবে হার্টকে চাঙ্গা রাখবেন? তাহলে উত্তর হবে প্রতিদিন ডার্ক চকলেট খাওয়া শুরু করুন। তাহলেই দেখবেন হার্টের কর্মক্ষমতা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে