,

আপনার কি রাতে ঘুমানোর সময় প্রচুর ঘাম হয়? তাহলে জেনে রাখুন কিছু জরুরি তথ্য

news-image

ভ্যাপসা গরমে বা অতিরিক্ত পরিশ্রমে শরীরে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক। তবে বিনা পরিশ্রমে বা স্বাভাবিক তাপমাত্রায় ঘাম হওয়াটা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। অনেকেই রাতে ঘুমানোর সময় প্রচুর ঘাম হওয়ার সমস্যায় ভোগেন। অনেকেই হয়তো জানেন না এই অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা মারাত্মক কিছু রোগের লক্ষণ হতে পারে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক সে সম্পর্কে কিছু জরুরি তথ্য…

স্নায়বিক সমস্যা
অটোনোমিক ডাইরেফ্লেক্সিয়া, সাইরিনগোমাইলিয়া, অটোনোমিক নিউরোপ্যাথি ইত্যাদি ধরনের স্নায়বিক (নিউরোলজিক্যাল) কিছু অস্বাভাবিকতার কারণে ঘাম বেড়ে যায়। যার ফলে রাতে ঘেমে যাওয়ার সমস্যায় ভুগতে হতে পারে অনেককেই।
হরমোন ডিজঅর্ডার
যারা হরমোনের তারতম্যগত সমস্যায় ভুগছেন, তাদের বেশীর ভাগ সময়ে রাতে ঘেমে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। রাতে ঘেমে যাওয়া কাসদিণোয়েড সিনড্রোম বা হাইপার থাইরয়েডিজম সমস্যার কারণেও হতে পারে।
নিম্ন রক্তচাপ
রাতে অতিরিক্ত ঘামানোর অন্যতম কারণ হচ্ছে নিম্ন রক্তচাপ। যারা ডায়াবেটিসের কারণে ইনসুলিন বা এ জাতীয় অন্যান্য ওষুধপত্র খান, তাদের রাতে হাইপোগ্লিসেমিয়ায় ভুগতে দেখা যায়।
ক্যান্সার
অনেক সময় রাতে ঘামানো ক্যান্সারের লক্ষণ হিসেবে দেখে দেয়। যেমন-লিম্ফোমা ক্যান্সার হলে অতিরিক্ত ঘেমে যাওয়ার পাশাপাশি জ্বর ও হঠাৎ করেই অতিরিক্ত ওজন কমে যাওয়ার সমস্যাও দেখা যায়।
ঋুতস্রাব
রাতের বেলার অতিরিক্ত ঘাম ও হঠাৎ করেই গরম লাগতে থাকার সমস্যা মহিলাদের মনোপজ (ঋুতস্রাব) শুরুর আগের দিনগুলোর অন্যতম প্রধান লক্ষণ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর