,

অর্জুনকে ‘যৌন হেনস্থাকারী’ বলে আক্রমণ

news-image

বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী পরিনীতি চোপড়ার ‘নামাস্তে ইংল্যান্ড’ মুক্তি পাচ্ছে আগামী ১৮ অক্টোবর। এরইমধ্যে সিনেমার ট্রেলারও মুক্তি পেয়েছে, যা নিয়ে উচ্ছ্বসিত অর্জুন। নিজের টুইটার অ্যাকাউন্টে ছবির পোস্টারও শেয়ার করেন তিনি। কিন্তু পোস্টারে অর্জুনকে ‘যৌন হেনস্থাকারী’র মতো মনে হচ্ছে বলে মন্তব্য করেন তার এক ফলোয়ার।
পোস্টার দেখে তাকে ‘হেনস্থাকারী’ বলে আক্রমণকে মোটেই ভালোভাবে নেননি অর্জুন। তিনিও পাল্টা এক টুইট করে বলেন,এইসব মন্তব্য থেকে স্পষ্ট যে সমাজে নারীদের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

শুধু তাই নয়, এই সমাজে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা এখন একটি বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
এদিকে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে বাবা বনি কাপুরের সঙ্গে অর্জুনের সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে আসতে শুরু করেছে। চাচাতো বোন সোনম কাপুরের বিয়েতেই বাবা বনি কাপুর, অংশুলা কাপুর, জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সঙ্গে দেখা যায় অর্জুনকে।

চার ভাই-বোনের মধ্যে বনি কাপুর নাকি ছোট মেয়ে খুশিকেই বেশি ভালবাসেন। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এভাবেই মজা করেন লিখেন অংশুলা কাপুর। যদিও সবার ভুল ভাঙিয়ে অংশুলা এও বলেন, তিনি মজা করেই এই কথা বলেছেন। বাবা তাদের সব ভাইবোনকেই সমান ভালবাসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর