,

এশিয়া কাপের স্কোয়াড ও গ্রুপপর্বের সময়সূচি

news-image

স্পোর্টস ডেস্ক:আগামী শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশসহ এশিয়ার ৬টি দেশ অংশ নেবে এই আসরে। আগামী বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলাগুলো।

শ্রীলঙ্কার সাথে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। হংকংয়ের ওয়ানডে স্ট্যাটাস না থাকলেও তাদের ম্যাচগুলো আন্তর্জাতিক ওয়ানডের মর্যাদা পাবে বলে জানিয়েছে আইসিসি। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল যাবে সুপার ফোরে। এই পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘গাজী টিভি’ টুর্নামেন্টে সবগুলো ম্যাচে সরাসরি সম্প্রচার করবে। এছাড়া উপমহাদেশের সব দেশের দর্শকরা ‘স্টার স্পোর্টস’এ সরাসরি ম্যাচগুলো দেখতে পাবেন। দক্ষিণ এশিয়ার বাইরে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে সুপার স্পোর্টস। তাদেরর অনলাইন সাইটেও খেলাটি দেখানো হবে। এছাড়া মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দর্শকেরাও খেলাগুলো সরাসরি দেখতে পাবেন ‘ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি’র মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ‘উইলো টিভি’ এবং যুক্তরাজ্যে ‘স্কাই স্পোর্টস’ ও আর অস্ট্রেলিয়ার ‘ফক্স স্পোর্টস’ এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচার করবে।* বাংলাদেশ সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর