,

পেনাল্টি না দিক, কার্ড কেন : পড়ে যাওয়া নিয়ে নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর একটা দুর্নাম হয়ে গেছে নেইমারের, ব্রাজিলিয়ান সুপারস্টার পড়ে যাওয়ার অভিনয় করেন। না ছুঁলেই তিনি পড়ে গড়াগড়ি খান, পেনাল্টির জন্য রেফারিকে বিভ্রান্তিতে ফেলেন। এই দুর্নামের কারণেই বোধ হয় এল সালভাদরের বিপক্ষে ম্যাচে অপ্রীতিকর এক পরিস্থিতিতে পড়তে হলো পিএসজি তারকাকে।

পেনাল্টি বক্সের ভেতরে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন নেইমার। খালি চোখে দেখে মনে হয়েছে, তিনি আসলেই তাল সামলাতে পারেননি। কিন্তু দূর থেকে দৌঁড়ে এসে রেফারি হলুদ কার্ড দেখিয়ে দেন ব্রাজিল অধিনায়ককে। যেটা কিছুতেই সঠিক বলে মানতে পারছেন না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিজের এবং দলের জন্য বিষয়টাকে অপমানজনক মনে করছেন তিনি।

ব্রাজিল অবশ্য ম্যাচটা দাপটের সঙ্গেই জিতেছে, সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পেনাল্টি থেকে গোল করেছেন নেইমারও। তবে ম্যাচের প্রথমার্ধে ফাউলের শিকার হয়ে উল্টো হলুদ কার্ড দেখায় রেফারির উপর ক্ষেপেছেন তিনি।

ক্ষুব্ধ নেইমার বলেন, ‘আমি জানি না, এটা নিয়ে কিভাবে বেঁচে থাকব। এই ধরণের ট্যাকেলে তো আমি দাঁড়িয়ে থাকতে পারব না। আমার মনে হয়, এর শেষ হওয়া উচিত। এটা আমার পক্ষে সম্ভব না। অনেক হয়েছে, কিছু বলিনি। আমি শুধু নিজের ফুটবলটা চালিয়ে গেছি। এটা সম্মানহানিকর। শুধু আমার জন্য নয়, সতীর্থদের জন্যও।’

রেফারি জায়ের মারুফুকে রীতিমত ধুয়ে দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘হুলদ কার্ড নিয়ে খেলা কঠিন ব্যাপার। এই মানুষটা (মারুফু) ব্রাজিলের ম্যাচ পরিচালনা করতে এসেছে, যেটা অনেক বড় একটা দল। আর তিনি এসে এমনটা করলেন। আমি মনে করি না, কাজটা ঠিক হয়েছে। যদি তিনি পেনাল্টি দিতে না চান, সমস্যা নেই। কার্ড দেয়ার প্রয়োজন ছিল না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর