,

বড় বাজেটে শাকিব-বুবলীর নতুন ছবি

news-image

বিনোদন প্রতিবেদক: সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই ছবিতে অভিষেক হয় চিত্রনায়িকা বুবলীর। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিতে রাজকীয় এই অভিষেকের মাধ্যমে বুবলী রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান। এরপর এই জুটির আরো কয়েকটি ছবি মুক্তি পায়। দর্শকপ্রিয়তা ও ব্যবসার দিক দিয়ে সেগুলোও পায় সাফল্য। এরই ধারাবাহিকতায় আবারো দর্শকের সামনে জুটি বেঁধে আসছেন শাকিব-বুবলী।

এবারের প্রজেক্ট ‘বসগিরি ২’। হ্যাঁ, এটা ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বসগিরি’ ছবির সিক্যুয়েল। খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘বসগিরি’ ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণের খবর আরো আগেই জানা যায়। তবে এবার চূড়ান্ত ঘোষণা আসলো। প্রযোজক টপি খান ‘বসগিরি ২’ ছবির জন্য শাকিব খান ও নায়িকা বুবলীকে চূড়ান্ত করেছেন। এছাড়া পরিচালক হিসেবেও থাকছেন শামীম আহমেদ রনি।

‘বসগিরি ২’ প্রসঙ্গে প্রযোজক টপি খান জানিয়েছেন, আগের ছবিটি ব্যবসাসফল হয়েছিললো। তাই সিক্যুয়েলটি নির্মাণ করতে যাচ্ছি। আগের চেয়ে এবারের বাজেট আরো ২ কোটি বেশি ধরছি। ‘বসগিরি ২’ ছবির জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৫ কোটি টাকা।

এদিকে শাকিব-বুবলী ছাড়াও ছবিতে আরো একজন নায়িকা থাকবেন বলেও জানিয়েছেন প্রযোজক। তবে সেই নায়িকা কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত নয়। আগামী ফেব্রুয়ারি মাসেই ‘বসগিরি ২’ ছবির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর