,

মৌসুমী বায়ু সক্রিয়, ভারী বর্ষণের পূর্বাভাস

news-image

নিউজ ডেস্ক : গত তিন-চার দিন থেকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবারও ঢাকাসহ সারাদেশে বৃষ্টির খবর পাওয়া গেছে। সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আগামী দুই-তিন দিন বৃষ্টিপাত চলবে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো রাজশাহীতে এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৫ ছিলো সিলেটে। পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

সকাল ৯টা পর্যন্ত রাজশাহীর বদলগাছীতে সর্বোচ্চ ১১১ মিলিমিটার, সিলেটে ১০৩ মিলিমিটার, রংপুরে ২৬ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৫৬ মিলিমিটার, রাজশাহীতে ১৪ মিলিমিটার, ঢাকায় ১৫ মিলিমিটার, ময়মনসিংহে ১৪ মিলিমিটার, খুলনায় ১৯ মিলিমিটার এবং বরিশালে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর