,

সাউন্ড ডিজাইনারের প্রাণ বাঁচালেন আমির খান

news-image

বিনোদন ডেস্ক: আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমায় সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন শহজিৎ কোয়েরির। সম্প্রতি হঠাৎই স্ট্রোক হয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাউন্ড ডিজাইনার শহজিৎ কোয়েরির। সঙ্গে সঙ্গে বান্দ্রার লীলাবতী হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

কিন্তু এমআরআইয়ে স্ট্রোক বুঝা গেলেও অর্থের অভাবে চিকিৎসকরা চিকিৎসা করছিলেন না। ফেলে রেখেছিলেন। এমনই অভিযোগ করেছেন শহজিৎ এর পরিবারের সদস্যরা। বেশ কয়েকঘণ্টা তাঁকে এইভাবে ফেলে রাখা হয়েছিল। তারপরেই পরিবারে লোকেরা আমির খানের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনা জানার পরেই আমির খানের উদ্যোগে সঙ্গে সঙ্গে তাঁকে লীলাবতী হাসপাতাল থেকে সরিয়ে আন্ধেরির ধীরুভাই আম্বানির হাসপাতালে নিয়ে আসা হয়। আমিরের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করে শহজিতের চিকিৎসা শুরু হয়। এখন অনেকটাই সুস্থ শহজিৎ।

তবে চিকিৎসা না করে রোগীকে ফেলে রাখার অভিযোগ অস্বীকার করেছে লীলাবতী হাসপাতাল। আমির খানকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর