,

আলিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার কে জানেন?

news-image

বিনোদন ডেস্ক : ছবি তুলতে কে না ভালোবাসে। সে সাধারণ মানুষই হোক বা তারকা। এমনই একজন হলেন আলিয়া ভাট। যেখানেই যান না কেন সেখানেই ছবি তোলেন তিনি। সঙ্গে অবশ্য সবসময়ই তাঁর পার্সোনাল ফটোগ্রাফারও থাকেন। ভাবছেন তিনি কে? তিনি আর কেউ নন, স্বয়ং রণবীর কাপুর।

সম্প্রতি আলিয়া নিজের একটি ছবি শেয়ার করেছেন। ব্রহ্মাস্ত্রের শুটিংয়ের ফাঁকে আলিয়ার ছবিটি তুলেছেন রণবীর কাপুর। ছবিটি শেয়ারের পর থেকেই ছড়িয়ে পড়ে। অনেকে বলতে শুরু করেছে যে ধীরে ধীরে রণবীর, আলিয়ার পার্সোনাল ফোটোগ্রাফার হয়ে যাচ্ছেন।

আর বলবেই না কেন, আলিয়ার একের পর এক ছবিতে ফোটোগ্রাফারের নামের জায়গায় যে RK লেখা। অর্থাৎ রণবীর কাপুর। অগাস্টে রণবীরের তোলা বেশ কিছু ছবি আলিয়া শেয়ারও করেছেন।

বুলগেরিয়ায় শুটিং করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের শুরুতে। এরপর থেকেই আলিয়া-রণবীরের ডেটিংয়ের জল্পনা শুরু হয়। প্রকাশ্যে সেকথা স্বীকার করেননি তাঁরা। তবে, মহেশ ভাট তাঁদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর