,

মধুমতি ভাঙছে এখনও, ঘরবাড়ি বিলীন

news-image

চিতলমারী-কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: চিতলমারী-টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তের মধুমতি নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ বাজারের পাঁচটি দোকান, একটি বসতঘরসহ বসতভিটা বিলীন হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ কালের কণ্ঠকে বলেন, ‘কলাতলা ইউপি চেয়ারম্যান ভাঙনের খবর জানিয়েছেন। অচিরেই ভাঙন এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’

চিতলমারী উপজেলা ছাত্রলীগ সদস্য মো. আল আমীন শেখ আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, মধুমতি নদীতে গত মঙ্গলবার ভাঙন শুরু হয়েছে। গতকাল বুধবার রাত পর্যন্ত বিলীন হয়েছে কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারের রিয়াদ শেখের মুদি দোকান, বাবুল শেখের মুদি দোকান, মিন্টু শেখের স্যানিটারি ও হার্ডওয়্যার দোকান, শাহাদাত হোসেনের স্যানিটারি দোকান, ইব্রাহীম শেখের বেকারি, আল-আমিনের বসতভিটা এবং মো. আ. সোবহানের বসতবাড়ি।

সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর