,

তাবিথ আউয়ালকে সাথে নিয়ে দুই দিনের সফরে নিউইয়র্কে মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক।। দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সঙ্গে রয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা করেন তারা।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিষয়টি নিশ্চিত করে জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট-৫৮৫ এ নিউইয়র্ক যাচ্ছেন তারা।

কয়েক মাস ধরে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। এর মধ্যে গত মার্চ মাসে জাতিসংঘকে একটি চিঠি দেয় দলটি। মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সংস্থাটিকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এরপর কমনওয়েলথ সম্মেলন চলাকালে ‘বাংলাদেশের চলমান বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি, খালেদা জিয়ার জামিন না হওয়া’র বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সদস্য দেশগুলোকে চিঠি দেয় বিএনপি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর