,

ঢাকা-ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বাড়ছে

news-image

নিউজ ডেস্ক : এই (সেপ্টেম্বর) মাসের শেষদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-এর বৈঠকের কথা রয়েছে। এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বাড়ছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। এটি নিয়ে আমরা কাজ করছি। দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্পর্কের যোগাযোগ শুরু হয় জুলাইয়ে, যখন পম্পেও-এর আমন্ত্রণে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটন যান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।’ তিনি বলেন, ‘আসন্ন বৈঠকটি এর ধারবাহিকতারই অংশ। কারণ উষ্ণ সম্পর্ক থাকলে উভয় দেশই উপকৃত হবে।’

রোহিঙ্গা, বাণিজ্য ও অন্যান্য ইস্যুতে ওয়াশিংটনের সমর্থন প্রয়োজন হবে ঢাকার। আবার যুক্তরাষ্ট্রের দীর্ঘ মেয়াদি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশীদার হিসেবে বাংলাদেশকে পাশে চায় দেশটি।

এ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, ‘প্রতিটি সম্পর্কে মিল ও অমিল থাকে। কিন্তু দুই দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।’

অন্য আরেকজন কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই আমাদের সমর্থন দিয়ে আসছে। এটিকে আরও সংহত করতে চাই। এছাড়া, যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বৃহৎ রফতানি বাজার। এই বাণিজ্যিক সম্পর্কও আরও বাড়াতে চাই।’

বাংলাদেশে জ্বালানি, বিমান ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা করার আগ্রহ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি জানান, এছাড়া ১৬ কোটি মানুষের বাজার বাংলাদেশে আরও পণ্য পাঠাতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘এই বিষয়ে আমরা বিস্তারিত জানি না। যখন আমরা এ বিষয়ে পরিষ্কার একটি ধারণা পাবো। তখন এটি নিয়ে চিন্তা করবো।’ বাংলাট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর