,

সংসদে গানের সুরে প্রধানমন্ত্রীর কাছে মমতাজের প্রশ্ন

news-image

নিজস্ব প্রতিবেদক: ‘রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা-শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা’ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উদ্দেশে গাইলেন আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ প্রধানমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নের সুযোগ পান। এসময় তিনি মূল প্রশ্ন করার আগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। জীবনমান উন্নয়নের জন্য দেশবাসী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন বলে উল্লেখ করেন মমতাজ। এরপর তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্পর্কিত একটি গানের দুই লাইন গেয়ে শোনান। এ সময় সংসদ সদস্যরা তুমুল টেবিল চাপড়িয়ে তাঁকে উৎসাহিত করেন।

মমতাজ বলেন, গানের সুবাদে আমি সারাদেশের জেলা উপজেলায় যাই এবং সারাদেশের মানুষের মনের কথা এই একটাই।

প্রশ্ন করতে গিয়ে মমতাজ বেগম তাঁর নির্বাচনী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও গ্যাস দেওয়া হবে কি না তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে উদ্দেশ্যে করে তাঁর নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-২ আসনে তাঁর সরকারের আমলে আঞ্চলিক মহাসড়ক নির্মঅণ, বিদ্যুতায়নসহ ব্যাপক উন্নয়নের কথা স্মরণ করিয়ে দেন। বলেন, গ্যাসের স্বল্পতা রয়েছে। এজন্য আমরা এলএনজি গ্যাস আমদানি করা হচ্ছে। গ্যাস পাওয়া গেলে অবশ্যই মানিকগঞ্জে দেওয়া হবে।

প্রসঙ্গত, মমতাজ বেগম বুধবার সংসদে যে গানটির দুই লাইন গেয়ে শোনান সেটি তিনি গত ২১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনায় প্রথম পরিবেশন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর