,

স্ত্রী টুইঙ্কেলকে অভিনয় করতে মানা করেছেন অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়িকা টুইঙ্কেল খান্না। এখনও অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে আছেন এই অভিনেত্রী। কিন্তু তাকে এখন সেভাবে অভিনয়ে দেখা যায় না। ভারতীয় গণমাধ্যমের খবরে এবার জানা গেলো, টুইঙ্কেলের অভিনয় থেকে দূরে থাকার কারণ।

অক্ষয় কুমারকে বিয়ে করার পর থেকেই নাকি অভিনয় থেকে দূরে সরে গেছেন টুইঙ্কেল। মূলত স্বামীর বারণ থাকার কারণেই সিনেমায় অভিনয় করেন না এই অভিনেত্রী।

অভিনয় না করলেও এখন লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন টুইঙ্কেল। স্বামী অক্ষয়ের সঙ্গে সিনেমা প্রযোজনাও করছেন। কিন্তু অভিনয় করতে দেখা যাচ্ছে না তাকে।

এ বিষয়ে টুইঙ্কেল জানান, অক্ষয় কুমার তাকে দুটো কাজ না করতে বলেছেন। প্রথমত অভিনয় করা চলবে না দ্বিতীয়ত স্ট্যান্ড আপ কমেডি।

টুইঙ্কেল বলেন- ‘স্ট্যান্ড আপ কমেডি আমার খুব পছন্দের। বাড়িতে প্রায়শই আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। কিন্তু আমার স্বামী আমাকে অভিনয়ে ফিরতে বারণ করেছেন। স্ট্যান্ড আপ কমেডিটাও একেবারে ভুলে যেতে বলেছেন। ওর মতে এই দুটোতেই আমি ভয়ঙ্কর।’

এদিকে টুইঙ্কেলের লেখা একাধিক বই প্রকাশ হয়েছে। এখন তৃতীয় বই লেখার কাজ প্রায় শেষ। শিগগিরই এই অভিনেত্রীর লেখা তৃতীয় বই প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর