,

অনুর্ধ-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ক্রিকেট অনূর্ধ্ব-১৯ শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। যুব এশিয়া কাপের এবারের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ঘোষণা করেছে ১৫ সদস্যের মূল দল।
স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে তৌহিদ হৃদয়কে। হৃদয়য়ের সহ অধিনায়ক হিসেবে আছেন শামিম হোসেন।

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে মোট ৮টি দেশ।
চার দল করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে আট দলকে। ‘এ’ গ্রুপে আছে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ। ঢাকায় বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের ম্যাচগুলো। গ্রুপ পর্বের ম্যাচ শেষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফিরবে হোম অব ক্রিকেটে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিশাদ হোসেন, তানজিদ হাসান তানিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, আকবর আলি, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও অভিষেক দাস।

অতিরিক্ত খেলোয়াড়: মাহমুদুল হাসান, প্রীতম কুমার, তানজিম হাসান সাকিব ও আসাদুল্লাহ হিল গালিব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর