,

নতুন সিনেমার নাম বিতর্কে মামলায় পড়লেন সালমান

news-image

বিনোদন ডেস্ক: আবারও আইনি ঝামেলায় পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ‘ভাইজান’সহ সাত অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে মামলা হচ্ছে।

‘লাভরাত্রি’ নামে নতুন সিনেমার নাম নিয়ে একটি অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় একটি আদালত বিহারের মিঠনপুরা থানার পুলিশকে এফআইআর বা মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সুধীর কুমার ওঝা নামে এক ব্যক্তি তার অভিযোগে বলেন, সনাতন ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম রাখা হয়েছে। এর মাধ্যমে নবরাত্রিকে বিদ্রুপ করা হয়েছে। তাছাড়া এরইমধ্যে প্রদর্শিত প্রমোতেও অনেক অশোভনীয় উপাদান দেখা গেছে।

সালমান ছাড়াও অভিযুক্ত করা হয় চলচ্চিত্রের নায়ক আয়ুশ শর্মা, অংশুমান ঝাঁ, রবীনা হুসেন, রাম কাপুরসহ ৭৬ জনকে৷ তবে অভিযোগের শুনানি নিয়ে আটজনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত।

আগামী ৫ অক্টোবর ‘লাভরাত্রি’ মুক্তির পাওয়া কথা। বিশ্ব হিন্দু পরিষদসহ একাধিক কট্টরপন্থি সংগঠন সিনেমাটি আটকাতে সরব রয়েছে৷

এর আগে, দুটি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে বেশ কিছু দিন কারাগারেও থাকতে হয়েছিল সালমান খানকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর