,

কেন বলিউড ছেড়েছিলেন তনুশ্রী?

news-image

বিনোদন ডেস্ক: তনুশ্রী দত্ত। বলিউডে একটা সময় জনপ্রিয়তার প্রথম সারিতে ছিলেন। সাহসী দৃশ্য কিংবা খোলামেলা পোশাকে অভিনয় করে তিনি দর্শকের মনে কাঁপন ধরিয়েছিলেন। বলা হয়ে থাকে, বলিউডে চলমান সাহসী দৃশ্যের শুরুটা যে’কজন নায়িকার হাত ধরে হয়েছিলো, তাদের মধ্যে অন্যতম তনুশ্রী দত্ত।

দর্শকপ্রিয়তা থাকার পরও ২০০৮ সালে বলিউড থেকে বিদায় নেন তনুশ্রী। তাকে আর দেখা যায়নি তেমন কোনো ছবিতে। কিন্তু কী কারণে বলিউড ছেড়েছিলেন তনুশ্রী? এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই।

শোনা যায়, তনুশ্রীকে বলিউড থেকে বের করে দেয়ার পেছনে অভিনেতা নানা পাটেকরের প্রভাব রয়েছে। তখন ২০০৮ সাল। শুটিং চলছিল ‘হর্ন ওকে প্লিজ’ ছবির। এই ছবির একটি গানের শুটিং করছিলেন তনুশ্রী। তখন নাকি নানা পাটেকর তাকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন।

এই ঘটনার পর নানা পাটেকরের সঙ্গে কোনোরকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি তনুশ্রী। ঘটনাটি এখানেই থামিয়ে দেননি তনুশ্রী। নানা পাটেকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। যার কারণে ছবিটি থেকে তনুশ্রীকে বাদ দেয়া হয়। কারণ নানা পাটেকর বড় অভিনেতা ও ছবিটির প্রধান নায়ক ছিলেন।

এরপর ওই গানটিতে আইটেম ডান্স করেন রাখি সাওয়ান্ত। বিষয়টি নিয়ে তনুশ্রী আরও একটি অভিযোগ দায়ের করেন। জানান, তার কাছ থেকে নির্মাতারা কোনো মতামতই নেননি। এমন অবস্থায় কীভাবে রাখি সাওয়ান্ত ওই গানে পারফর্ম করেন?

তনুশ্রীর অভিযোগে কোনো কাজ হয়নি। যার ফলে এই একটি ঘটনাই তনুশ্রীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বলিউডকে চিরবিদায় জানাতে হয় তাকে। এরপর থেকে কোনো ছবিতেই আর ডাক পাননি তিনি।

বর্তমানে আমেরিকার বাসিন্দা তনুশ্রী। মাস দু’য়েক আগে দেশে ফিরেছেন। শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর নতুন সিজনে দেখা যেতে পারে তনুশ্রী দত্তকে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। কারণ ‘বিগ বস’-এ আসলে কারা অংশ নেন, সেটা আগে থেকে জানার সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর