,

কাজী নওশাবার ‘পলাতক মুহূর্ত’

news-image

বিনোদন প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। কারাগার থেকে মুক্তির পর নওশাবা অভিনীত প্রথম খণ্ড নাটক সম্প্রচার হতে যাচ্ছে। নাটকের নাম ‘পলাতক মুহূর্ত’। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সজল।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টা ৫ মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে নাটকটি। নাটকটি রচনা করেছেন শরীফ সুজন এবং পরিচালনায় রয়েছেন ফায়জুল রথি।

পরিচালক ফায়জুল রথি বলেন, ‘সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে। এই নাটকে দর্শক ভিন্ন স্বাদ পাবে। পুরোটা নাটক জুড়েই থাকবে একটি চাপা উত্তেজনা। যা দর্শক উপভোগ করবে।’

নাটকে সজল-নওশাবা ছাড়াও আরও অভিনয় করেছেন হাবিব বাহার, ইন্দ্রানী ঘটক, মুকুল আব্দুল কাইউম, সুতপা বড়ুয়া প্রমূখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর