,

শোলাকিয়ায় হামলা : পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র

news-image

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এ মামলায় ২৩ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন কারাগারে আটক রয়েছে।

বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

মামলার পাঁচ আসামিরা হলো- কিশোরগঞ্জের জাহিদুল হক তানিম, গাইবান্ধা জেলার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধা জেলার মো. আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলার সবুর খান হাসান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জালাই ঈদুল ফিতরের জামাতের আগে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশপথের আজিম উদ্দিন হাইস্কুলসংলগ্ন সবুজবাগ সংযোগ সড়কপথে জঙ্গি হামলার সময় পুলিশ ও জঙ্গি সংঘর্ষে গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এছাড়া এ ঘটনায় জঙ্গিদের চাপাতির কোপে জহুরুল ও আনসারুল নামে দুই পুলিশ কনস্টেবল ও আবির রহমান নামে এক জঙ্গি নিহত হয় এবং ১০ পুলিশ সদস্য ও চার মুসল্লিসহ ১৪ জন গুরুতর আহত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর