,

স্বামীর লাশ রেখে বিমানে উঠলেন হতভাগিনী স্ত্রী

news-image

কাকডাকা ভোরে জেদ্দা বিমানবন্দরে সস্ত্রীক বসে আছেন নওগাঁ জেলার মহাদেবপুরের মো. আব্দুল হামিদ। পবিত্র হজ পালন শেষে আজ (বুধবার) সকাল সোয়া ৭টায় জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে (এসভি ৩৮৫২) তাদের দেশে ফেরার কথা।

এক মাসেরও বেশি সময় পর স্বজনদের মাঝে ফেরার আনন্দে দু’জনের চেহারাতেই খুশির ঝিলিক। সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে জমজমের পানি সংগ্রহ করে তারা বাংলাদেশ প্লাজায় চেক ইন এর অপেক্ষা করতে থাকেন।

চেক ইনের ডাক পড়লে সামনে এগিয়ে যেতে থাকেন মো. আব্দুল হামিদ। হঠাৎ করে দাঁড়ানো থেকে মাটিতে ধপাস করে পড়ে যান। মাথা ফেটে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এ সময় হজ অফিস জেদ্দায় কর্মরত চিকিৎসক ছুটে আসেন। পরীক্ষার পর চিকিৎসক মো. আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। এ সময় স্ত্রীর আহাজারিতে বিমানবন্দর এলাকা ভারি হয়ে ওঠে।

জেদ্দা হজ টার্মিনালে কর্তব্যরত কর্মকর্তা কবীর আল-মামুন এ করুণ মৃত্যুর প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, দু’জনের একসঙ্গে দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত স্ত্রী একাই চলে যান। পরে ফ্লাইট পেতে সমস্যা হবে জানালে মো. আব্দুল হামিদের স্ত্রী একাই দেশে ফিরে যান।

যদিও তাৎক্ষণিকভাবে মরহুম আব্দুল হামিদের স্ত্রীর নাম জানাতে পারেননি ওই কর্মকর্তা।

চলতি বছর এ নিয়ে ১২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০২ জন পুরুষ ও ২১ জন নারী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর