,

শহরের ১ হাজারেরও বেশি দোকানে কুকুরের মাংস!

news-image

অন্য প্রাণীর চেয়েও কুকুরের মাংস ভিয়েতনামবাসীর ডিশে অধিক জনপ্রিয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু দেশটির রাজধানী হ্যানয়েই অন্তত এক হাজারেও বেশি দোকানে কুকুরের মাংস পাওয়া যায়।

তবে নাগরিকদের কুকুরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে আহ্বান করেছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় কর্তৃপক্ষ। বুধবার এক নির্দেশনায় তারা জানায়, এতে শহরের ভাবমূর্তি নষ্ট হয় এবং জলাতঙ্কের মতো গুরুতর রোগ হবার আশঙ্কাও থাকে।

হ্যানয় পিপলস কমিটি জানায়, সভ্য ও আধুনিক রাজধানী হিসেবে হ্যানয়ের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে।

কুকুরের পাশাপাশি বিড়ালের মাংস খাওয়া থেকেও নগরবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পিপলস কমিটি। কুকুরের চেয়েও বিড়ালের মাংস কম জনপ্রিয় হলেও দোকানে এটি সহজেই মেলে। মূলত নিষ্ঠুরভাবে এসব প্রাণীদের মারা হয় বলে বিড়ালের ব্যাপারেও আপত্তি জানান তারা।

এক পরিসংখ্যান মতে, প্রায় ৪ লাখ ৯০ হাজার কুকুর ও বিড়ালের বাস হ্যানয়ে, যার অধিকাংশই পোষা ও গৃহপালিত।

বিবিসির ভিয়েতনাম সার্ভিসের সাংবাদিক লিন এনগুয়েন জানান, সম্প্রতি ভিয়েতনামের মানুষ কুকুরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে সচেতন হচ্ছে। এরপরেও এ খাদ্যাভ্যাস এতই প্রচলিত যে, চাইলেও মানুষ ছাড়তে পারছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ নগর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সেখানেও এ নিয়ে তর্ক-বিতর্ক ও সমালোচনায় লিপ্ত হয়েছে অনেকে। এতেই বুঝা যাচ্ছে, ভিয়েতনামের মানুষ চাইলেও সহজে কুকুরের মাংস খাওয়া ছাড়তে পারবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর