,

গিনেজ ওয়ার্ল্ড বুক রেকর্ডসে নাম লেখালেন চট্টগ্রামের জোহান!

news-image

চট্টগ্রামের এই তরুণ ফুটবল ফ্রিস্টাইলার। বল নিয়ে এই তরুণের কারিকুরি দেখে মনে হয় যেন সে এক ম্যাজিশিয়ান, বলের উপর এতটাই নিখুঁত নিয়ন্ত্রণ তার। ফুটবলের ভাষা বেশ ভালই রপ্ত করেছে জোহান, তাই ফুটবলও তার ভাষাটা বেশ ভাল বোঝে।

ইউটিউব আপনি হয়ত ফ্রিস্টাইল ফুটবলের হাজার হাজার ভিডিও দেখে কখনো মুগ্ধ হয়ে সেসব শেয়ারও দিয়ে আক্ষেপ করেছেন। আপনার আক্ষেপ একদমই যুক্তিযুক্ত, কারণ বাংলাদেশে এত কোয়ালিটি ফুটবল ফ্রিস্টাইলার সচরাচর চোখে পড়ে না।

পড়লেও এই ধরণের প্রতিভারা আড়ালে থেকে যায়। কারণ, আমরা আমাদের দেশের মেধা, প্রতিভার যথাযথ মূল্যায়ন করতে শিখিনি। আমরা মেতে থাকি বিভিন্ন অসুস্থ-মস্তিষ্ক-বিকৃত তথাকথিত স্বঘোষিত সোশ্যাল মিডিয়া সেলিব্রেটিদের নিয়ে।

কিন্তু, আশরাফুল ইসলাম জোহান নিজের প্রতিভা যে স্টেজে প্রমাণ করেছেন তাতে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে এই ছেলেটির অর্জনকে ছড়িয়ে দেয়া। গিনেজ বুকে একজন বাংলাদেশির রেকর্ড, তাও আবার ফুটবল নিয়ে, কতটা গর্বের ভাবতে পারেন! ফ্রিস্টাইল ফুটবল হলো নিজের দক্ষতা প্রকাশের উপায়।

শরীরের বিভিন্ন অঙ্গ যেমন- মাথা, কাঁধ, বসে থেকে অথবা পায়ের সাহায্যে ফুটবল দিয়ে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়ে থাকে ফ্রিস্টাইল ফুটবলে। অনেক বিখ্যাত ফুটবলার প্রফেশনাল ফুটবলের বাইরে ফ্রিস্টাইলেও অসাধারণ ছিলেন।

রোনালদিনহো, মেসি, রোনালদো, নেইমারদের ফুটবল নিয়ে কসরত করতে দেখা যায় ইউটিউবের বিভিন্ন ভিডিওতে। এটা একটা বিশেষ প্রতিভা, তবে প্র‍্যাকটিস করতে করতে অনেক পরিশ্রমের পরেই কেবল একজন মানুষ এইরকম দক্ষতা অর্জন করতে পারেন।

অসাধারণ ফ্রিস্টাইলাররাই শুধু এই কলাকৌশল গুলো দেখিয়ে মানুষকে মোহগ্রস্থ করতে পারেন। কারণ, এটা যে কেউ চাইলেই করতে পারে না। ম্যাজিক দেখে আপনি যেমন হতভম্ব হয়ে ভাবেন কিভাবে সম্ভব হলো, ফ্রিস্টাইলারদের ফুটবল নিয়ে করা কসরত দেখেও আপনার সেরকম অনুভূতি হবে।

জোহান ইতিমধ্যে ফ্রিস্টাইল দেখিয়ে মানুষকে চমকে দিয়েছেন। তিনি এতোটাই সাবলীল যে মুগ্ধ না হয়ে উপায় নেই। ফুটবল পেলে যেনো তিনি অন্যজগতে প্রবেশ করেন। যে জগতের আধিপত্য শুধু তার।

সম্প্রতি জোহান গিনেজ বুক রেকর্ডসের জন্য চেষ্টা করেন। সবচেয়ে বেশি ‘সাইড হেড স্টল বল কন্ট্রোল ইন ওয়ান মিনিট’ এই সেগমেন্টের জন্য। এটির আগের রেকর্ড হোল্ডার ছিলেন আর্চিস প্যাটেল নামে একজন।

মে মাসের ২২ তারিখ জোহান অফিসিয়ালি এই রেকর্ডটি নিজের করে নেন। গতকাল গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তিনি এই অনন্য কীর্তির জন্য সার্টিফিকেট পান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর