,

সরকারি হলো আরো ১৪ কলেজ

news-image

বেসরকারি আরো ১৪টি কলেজেকে সরকারিকরণ করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী আত্তিকরণ বিধিমালা-২০১৮ এর অনুযায়ী জেলা ও উপজেলাধীন ১৪ টি কলেজ ১০ সেপ্টেম্বর সরকারিকরণ করা হয়। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হলো।

সরকারিকরণ হওয়া কলেজগুলো হলো- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, ফরিদপুরের সালথা উপজেলার সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ডিগ্রি কলেজ, ময়মনসিংহর ঈশ্বরগঞ্জের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রি কলেজ, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদাহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজ উদ্দিন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা মহিলা কলেজ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোবিন্দগঞ্জ কলেজ।

১৪টি কলেজ নিয়ে এখন দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ৬১৭টি। এখন সরকারি হওয়া শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর