,

ভাবির গোসলের ভিডিও ইমুতে, ফাঁসলেন দেবরের বন্ধুরা

news-image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গোপনে ভাবির গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।উপজেলার সিরাজপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, মামলার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আপত্তিকর ছবি, ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়। তবে ঘটনার মূল হোতা বিজয় বর্তমানে পলাতক রয়েছে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, একই বাড়ির কৃষ্ণ বৈষ্ণবের ছেলে বিজয় তার দূরসম্পর্কের ভাবির গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও এবং ছবি ভাবির মুঠোফোনের ইমুতে পাঠায়। সেই সঙ্গে ওই ভিডিও তার বন্ধুদের ফোনে পাঠায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বিজয় ও তার বন্ধুরা।

এ ঘটনায় মামলা করেন গৃহবধূ। গৃহবধূর মামলার সূত্র ধরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হকের পরামর্শে চাঁদাবাজদের ৪৫ হাজার টাকা দিতে সম্মত হন গৃহবধূ।

এরপর তাদের ধরতে ফাঁদ পাতে পুলিশ। গৃহবধূর কথামতো, চাঁদার টাকার জন্য আসলে ভিডিওধারণকারী বিজয়ের বন্ধু সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের আবদুল্ল্যাহ আল নোমান (২০) ও চরকাঁকড়া ৪ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজয়কে এখনো ধরতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর