,

আবারও বস শাকিব, থাকবেন কী বুবলী?

news-image

বিনোদন ডেস্ক:ঢাকাই সিনেমার ইন্ডাস্ট্রিতে ‘বসগিরি’ ছবির নাম থেকে যাবে অনেকদিন। প্রথমত এই ছবিতে চুক্তিবদ্ধ হবার পরই হুট করে আড়ালে চলে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর তার পরিবর্তে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অভিষেক ঘটেছিলো জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলীর।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর। এতে ‘বস’ হয়ে হাজির হয়েছিলেন সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন বুবলী। বেশ ভালো ব্যবসা করেছিলো ছবিটি। দুই বছর পর ঘোষণা এল ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণের।

প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের কর্ণধার টপি খান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘বসগিরির মতো ‘বসগিরি ২’তেও ‘বস’ হিসেবে থাকবেন শাকিব খান। তবে নায়িকা বুবলী নিশ্চিত নন। তার বদলে অন্য কাউকে দেখা যেতে পারে। আমরা পরিবর্তন রাখতে চাইছি।’

নায়িকা কে হবেন? এই প্রশ্নের জবাবে রহস্য করে উত্তর দিলেন, ‘এখনই বলবো না। এটা চমক।’ তবে শাকিব খানের বিপরীতে দুজন নায়িকা থাকার আভাস দিয়েছেন টপি খান।

প্রযোজক জানান, গত সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ছবির নায়ক শাকিব খান ‘বসগিরি ২’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

‘বসগিরি ২’ পরিচালনা করবেন প্রথম ছবির পরিচালক শামীম আহমেদ রনিই। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে। ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে টানা কাজ হবে ছবিটির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর