,

পাকিস্তানে বিদেশি গাড়ি ও স্মার্টফোন নিষিদ্ধ!

news-image

ক্ষমতায় আসার পর থেকেই বারবার নতুন প্রধানমন্ত্রী ‘কাপ্তান’ খান দাবি করছেন যে পাকিস্তান ঋণের বোঝায় আক্রান্ত। আর সেই ঋণ থেকে মুক্তি পেতে নানা উপায় খুঁজে বের করছেন তিনি।

এবার উঠে এসেছে এক নতুন তথ্য। পাকিস্তানে নিষিদ্ধ হয়ে যেতে পারে পনির। এছাড়া বিলাসী ফল, গাড়ি ও স্মার্টফোনও নিষিদ্ধ করতে পারেন ইমরান।

রয়টার্স জানায়, পাকিস্তানের ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল এক আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন বিলাসবহুল জিনিসের আমদানি বন্ধ করা হবে পাকিস্তানে। এসব জিনিসের তালিকায় রয়েছে বিদেশি গাড়ি, স্মার্টফোন ও পনির।

আচমকা পনির নিষিদ্ধ হওয়ার কথায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাকিস্তানিদের মধ্যে। পনির নিষিদ্ধ করে কীভাবে ঘুরে দাঁড়াবে পাকিস্তানের অর্থনীতি, সেটাই ভেবে পাচ্ছেন না অনেকে।

ওমর কুরেশি নামে এক নাগরিক রীতিমতো হিসাব কষে দেখিয়েছেন, পাকিস্তানের ২০১৭-১৮ অর্থবছরের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩৭.৭ বিলিয়ন ডলার।

আর পাকিস্তানের মোট পনির আমদানি হয় ১৩ মিলিয়ন ডলারের, যা নাকি ঘাটতির তুলনায় মাত্র ০.০৩৪৪ শতাংশ। তাই পনির নিষিদ্ধ করে পাকিস্তান কতটুকু লাভের মুখ দেখবে, কার্যত সেই প্রশ্নই তুলে ধরেছেন তিনি।

এক পাকিস্তানি টুইট করে বলেন, ‘নতুন পাকিস্তান আসলে নির্মম। তাই পনির নিষিদ্ধ করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর