,

নিহত জঙ্গি শামীমকে বেওয়ারিশ হিসেবে দাফন

news-image

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গির মধ্যে বোমা শামীমের লাশ আঞ্জুমান মফিদুলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগরে কেসি রোড এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গি নিহত হয়। এর মধ্যে গত শুক্রবার অস্ত্র জোগানদাতা এখলাসুরের লাশ তার বাবা মো. গিয়াসউদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্য দিকে জেএমবির বোমা কারিগর খ্যাত বোমা শামীমের লাশ নিতে চার দিনেও পরিবারের কেউ আসেনি। তাই বুধবার পৌর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে জানান শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী।

গত জুন মাসে সিরাজদীখানের কাকলদী এলাকায় লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার মূল পরিকল্পনাকারী ছিল জঙ্গি বোমা শামীম এবং এখলাসুর ছিল অস্ত্রের জোগানদাতা। এর আগে ২৮ শে জুন জঙ্গি আব্দুর রহমানও বন্দুকযুদ্ধে নিহত হয়। এই নিয়ে লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা মামলার তিন জঙ্গি নিহত হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, বেওয়ারিশ হিসেবে বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে জেলা আইনজীবী সমিতির কবস্থানে লাশ দাফন করা হয়েছে।

তিনি আরো জানান, জঙ্গি বোমা শামীমের পরিবারও ডাকাতির সাথে জড়িত বলে জানা গেছে। ঘটনাস্থল থেকেই পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১১ টি ককটেল, দুইটি ছোরা ও একটি রেজিস্ট্রিবিহীন মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় শ্রীনগর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। হত্যা, অস্ত্র ও পুলিশ এসল্টের অভিযোগে তিনটি মামলা করেছেন থানার এসআই মাসুদ মুন্সী। এতে পলাতক অজ্ঞাত পরিচয় দুই জঙ্গিকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর