,

জাতীয় পার্টি থেকে নির্বাচন করবেন হিরো আলম?

news-image

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম। এমনই এক সংবাদ কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে সংবাদের সত্যতা স্বীকার করেছিলেন হিরো আলম। তবে জানাননি তিনি কোন দল থেকে নির্বাচন করছেন।

এদিকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর সঙ্গে সাক্ষাৎ করেন হিরো আলম।

বিষয়টি নিয়ে টেলিফোনে হিরো আলম জানান, বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করছি, তাই নানা বিষয়ে আলোচনা করার জন্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর কাছে গিয়েছিলাম। তিনি মন্ত্রী ছিলেন, এজন্য তার দিক-নির্দেশনা নিতে গিয়েছি।

উল্লেখ্য, তার নিজের করা মিউজিক ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আসেন তিনি। এরপর বাংলাদেশে ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হন হিরো আলম। সম্প্রতি বলিউডের পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্রে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর