,

উদ্বোধনের এক সপ্তাহ পার না হতেই ভেঙে পড়েছে আকাশবীণার দরজা!

news-image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭ আকাশবীণার জরুরি দরজার একটি বিশেষ অংশ (র‌্যাফট) ভেঙে পড়েছে। উদ্বোধনের পর এক সপ্তাহ পার না হতেই এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ কারণে ঢাকা থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটটিতে দেড় ঘণ্টা দেরি হয়।

এদিকে এ ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী মোস্তাাফিজুর রহমানকে সঙ্গে সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আলী বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের অদক্ষতার কারণেই এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আকাশবীণার যে অংশটি খুলে পড়েছে। সেটি লন্ডন থেকে আনা হবে। সেটি এনে আগামী তিন দিনের মধ্যে সংযুক্ত করা হবে।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-এর সিঙ্গাপুরের ফ্লাইট যাওয়ার প্রস্তুতি চলছিল। এসময় বোর্ডিং ব্রিজে সংযুক্ত থাকা অবস্থায় বিএফসিসি থেকে যাত্রীদের জন্য খাবার তোলা হচ্ছিল। এসময় প্রকৌশল বিভাগের স্টাফ মোস্তাফিজুর রহমান দরজা অন করতে ভুল বাটনে চাপ দেন। আর তাতেই জরুরি দরজার র‌্যাফট নাম অংশটি খুলে ভেঙে পড়ে। পরে খুলে যাওয়া অংশটি প্রকৌশল বিভাগে নিয়ে যাওয়া হয় এবং ফ্লাইট চালু রাখা হয়। সূত্র: সারা বাংলা, পূর্ব পশ্চিম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর