,

দশ টাকার চালে ওজনে কম দেওয়ার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

news-image

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রের জন্য দশ টাকা কেজির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে, যিনি স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা।

মো. মোশারফ হোসেন নামের ওই ডিলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এর আগেও তার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল।

মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার সকালে ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারে মোশারফের বিক্রি করা চালে ওজনে গরমিল থাকায় কার্ডধারীদের বাড়তি চাল দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

অভিযোগকারীদের একজন ডহর দুর্গাপুর গ্রামের বাসিন্দা লায়েক শেখ বলেন, এ কর্মসূচির সুবিধাভোগীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও মোশারফ ‘ওজনে কারচুপি’ করে ২৭ কেজি করে চাল দেন।

আরেক অভিযোগকারী তাসুদ শেখ বলেন, চালের ডিলার মোশারফ হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ‘প্রভাব খাটিয়ে’ ওজনে কম দিচ্ছিলেন। ২৭ কেজি করে চাল দিলেও ৩০ কেজির টাকা আদায় করছিলেন।

চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে চাল মেপে দেখেন। এ সময় ৮/১০ জন কার্ডধারীদের চাল মেপে ২/৩ কেজি করে চাল কম পাওয়া যায়।

চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে চাল মেপে ২৭ কেজি বা তার একটু বেশি পেয়েছি। পরে কার্ডধারীদের ঘাটতি চাল দিয়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ডিলার মোশারফ বলেন, “চাল মাপার কাটা ও বাটখারায় একটু সমস্যা থাকায় চাল কম হয়েছে। পরে সেটা ঠিক করে সঠিকভাবে পরিমাপ করে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।”

কাশিয়ানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন বলেন, “চাল বিতরণে অনিয়মের কারণে এর আগে একবার মোশারফ হোসেনের লাইসেন্স বাতিল করা হয়েছিল। কিন্তু উপরের অনুরোধে এ বছর ফের তাকে ডিলার করা হয়।” সূত্র : বিডি নিউজ ২৪

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর