,

কোটা সংস্কার আন্দোলন, দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা

news-image

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা সংস্কার প্রজ্ঞাপন দ্রুত জারি করার দাবি জানিয়ে আসছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা বলেন, সরকার আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে তারা এই ঘোষণা দেন। এর আগে আন্দোলনকারীদের প্লটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ব্যানারে বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিল পরবর্তী সমাবেশে পরিষদের নেতারা বলেন, ছয় মাস আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু তার ঘোষণার এতদিন পরেও সেটা বাস্তবায়ন হয়নি। উপরন্তু ছাত্রদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তারা সরকার ও ঢাবি প্রশাসনের প্রতি সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশে তিন দফা দাবি তুলে ধরেন কোটা সংস্কার আন্দোরনের যুগ্ম আহবায়ক রাঁশেদ খান। তাদের দাবিগুলো হলো- ছাত্রদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করা, তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও পাঁচ দফার আলোকে কোটা সংস্কার করা।

পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, কোটা সংস্কার যৌক্তিক দাবি সত্ত্বেও এই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা- মামলা দেয়া হয়েছে। আমরা কোটা বাতিল চাইনি। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলে কোটা বাতিল করতে পারেন। তবে কোটা সংস্কার করলে পাঁচ দফার আলোকে করতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাইন্স লাইব্রেরীর সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাহবাগের পাবলিক লাইব্রেরীর হয়ে টিএসসি ঘুরে শাহবাগ হয়ে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আসে। সেখানে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ছাড়া ৪০তম বিসিএস’র বিজ্ঞপ্তি ছাত্র সমাজ মানে না বলে তারা স্লোগান দিতে থাকে। এর পর তারা আবার মিছিল বের করে। মিছিল বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মুহসীন হল, ভিসি চত্বর হয়ে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাদের বিক্ষোভ মিছিলে প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর