,

ভিসা জটিলতা কেটেছে তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : সকালে ভিসাটা হাতে পেলে হয়তো সতীর্থ রুবেল হোসেনের সঙ্গেই রওয়ানা করতে পারতেন তামিম ইকবাল। রুবেল হোসেনের ভিসা নিয়েও সমস্যা ছিল তাই দলের সঙ্গে যেতে পারেননি।
গতকাল সোমবার ভিসা পাওয়ায় আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রুবেল হোসেন। তামিম রওয়ানা করবেন রাত ১টার ফ্লাইটে।

গত ৯ সেপ্টেম্বর মধ্যরাতে আরব আমিরাত পৌঁছে মাশরাফি মর্তুজার নেতৃত্বে ১৩ সদস্যের দল। গতকাল সোমবার অনুশীলনও করেছেন সবাই।
তামিম ইকবাল অবশ্য দেশেও বসে থাকেননি। নিজের মতো করে অনুশীলন সেরেছেন এই ওপেনার।

ভিসা জটিলতা থাকায় শঙ্কা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তামিমের খেলা নিয়ে। তবে এখন আর সেসব শঙ্কা নেই। কাল পৌঁছেই যোগ দিতে পারবেন অনুশীলনে।
এদিকে তামিম, রুবেলের ভিসা সমস্যার সমাধান হলেও ভিসা পাননি দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর