,

‘সৈয়দ মহিদুল ইসলাম পদক’ পাচ্ছেন আতাউর রহমান

news-image

নিউজ ডেস্ক : ‘সৈয়দ মহিদুল ইসলাম পদক’ পাচ্ছেন মঞ্চসারথী আতাউর রহমান। সৈয়দ মহিদুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব আয়োজন করছে ‘ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা নাট্যোৎসবে এ পদক দেয়া হবে।

নাট্যোৎসবে মঞ্চসারথী আতাউর রহমান ছাড়াও মঞ্চবন্ধু সম্মাননা পাচ্ছেন চন্দন রেজা, গোলাম শাহরিয়ার ও মাহফুজা হিলালী। যুগল সম্মাননা পাচ্ছেন হৃদি হক ও লিটু আনাম।
বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম ১৯৭৭ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সেখানে পড়াকালীন তাঁর সহপাঠী ছিলেন নাসিরউদ্দিন শাহ, রাজ বাব্বর ও স্মিতা পাতিল।

১৯৮৪ সালে ঢাকায় তিনি চালু করেছিলেন ‘স্কুল অব অ্যাকটিং’। অভিনয় শিখে ছেলেমেয়েরা অভিনয়শিল্পী হবে, এটাই ছিল তাঁর স্বপ্ন। শিক্ষক হিসেবে সুনাম ছিল সৈয়দ মহিদুল ইসলামের। সিনেমার অনেক পরিচালকই নায়ক-নায়িকাদের অভিনয় শেখানোর জন্য সৈয়দ মহিদুলের পাঠশালায় পাঠাতেন।

প্রয়াত নায়ক সালমান শাহ, অভিনেত্রী আফসানা মিমি, অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েত, অভিনেতা শাহিন আলম, বাসন্তী গোমেজ’সহ অনেকেই ছিলেন মহিদুলের ছাত্র। ১৯৭৬ সালে সৈয়দ মহিদুল ইসলাম কলকাতায় প্রতিষ্ঠা করেন নাটকের দল ‘ব্যতিক্রম’। ১৯৭৮ সাল থেকে দলটি কাজ শুরু করে ঢাকায়।

উৎসবের তিনদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে ভিশন থিয়েটারের নাটক ‘নৈশভোজ’, ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘পাখি’এবং নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’নাটকগুলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর