,

রোগীর স্বজনদের সঙ্গে নার্সদের হাতাহাতি, রামেকে চিকিৎসা বন্ধ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নার্সদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা বন্ধ করে দিয়েছে নার্সরা।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা এই ঘটনায় তিনজনকে আটক করেছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হাসপাতালের ৮নং ওয়ার্ডে রোগীকে স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। ওই ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেছে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে অঘোষিত কর্মবিরতিতে নার্সরা। তারা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। পরিচালকের সাথে কথা বলার পর তারা সিদ্ধান্ত নিবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর