,

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গেলেন কারাবন্দী লুলা

news-image

অনলাইন ডেস্ক: ব্রাজিলে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না দেশটির কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভা। নির্বাচন থেকে তার প্রার্থীতা সরিয়ে নিয়েছেন তিনি।

লুলার জায়গায় ওয়ার্কার্স পার্টির(পিটি) মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন লড়বেন তার সহযোগী ফার্নান্দো হাদ্দাদ। দুর্নীতির দায়ে বর্তমানে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না লুলা।

ব্রাজিলের শীর্ষ নির্বাচনি আদালত প্রেসিডেন্ট পদে তার মনোনয়ন বাতিল করে দেয় প্রায় দুই সপ্তাহ আগে। এরপর স্থানীয় সময় মঙ্গলবার পিটি’র মনোনীত প্রেসিডেন্ট প্রার্থীর জায়গা থেকে সরে দাড়ান তিনি। এক ঘোষণায় একথা জানিয়েছে পিটি।

লুলাকে কিউরিতিবা শহরে অবস্থিত পুলিশ সদরদফতরে আটক রয়েছেন। সেখানেই প্রার্থী হিসেবে তার সরে যাবার ঘোষণা দেয় পিটি। লুলার জায়গায় ভিন্ন একজন প্রার্থীর নাম জমা দেওয়ার শেষ সময়ের কিছুক্ষণ আগে এই ঘোষণা দেওয়া হয়।

ঘোষণার পরপরই টুইটারে লুলা তার সমর্থকদের হাদ্দাদকে ভোট দিতে আহবান জানান। তিনি লিখেন, তো আমি আমার অন্তর থেকে আপনাদের অনুরোধ করবো যে, সবাই আমার জন্য ভোট দিন, আমার সহযোদ্ধা হাদ্দাদ ফার্নান্দোকে এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দিন।

গত মাসের শেষে ব্রাজিলের ‘ক্লিন স্টেট’ আইনের অধীনে লুলাকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করে দেশটির শীর্ষ আদালত। ওইদিনই নতুন প্রার্থীর নাম জমা দেওয়ার সময়সীমা ঠিক করে দেয় আদালত।

প্রসঙ্গত, দুর্নিতীর দায়ে কারাবন্দী থাকলেও ব্রাজিলে লুলার জনপ্রিয়তা অদ্বিতীয়। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। গত ৫ মাস ধরে তার সমর্থকরা তার মুক্তির জন্য আন্দোলন করে আসছে। তবে গত ৩১ আগস্ট ব্রাজিলের শীর্ষ নির্বাচনি আদালত সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট-টিএসই জানায়, লুলা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ‘অযোগ্য’।- আল জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর