,

তনুশ্রীকে যার কারণে বলিউড ছাড়তে হয়

news-image

বিনোদন ডেস্ক।। তনুশ্রী দত্ত বলিউডে এসেই অনেকের নজর কেড়ে ছিলেন। একসময় তিনি বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন। তাঁর সাহসী পোশাক ও ছিপছিপে দেহ অনেক পুরুষের মনেই কাঁপন জাগিয়েছিল। তিনি তনুশ্রী দত্ত। কিন্তু এখন ইন্ডাস্ট্রি থেকে তিনি বাইরে। কিন্তু কেন? শোনা যায় তনুশ্রীকে বলিউড থেকে বের করে দেওয়ার পিছনে নাকি রয়েছেন নানা পাটেকর।

২০০৮ সালে শুটিং চলছিল ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং। ছবির একটি গানের শুটিং করছিলেন তনুশ্রী। তখন নাকি নানা পাটেকর তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি অভিনেতার সঙ্গে কোনও রকম ঘনিষ্ঠ দৃশ্য করতে চাননি। ঘটনাটি এখানেই থামিয়ে দেননি তনুশ্রী। অন্যায়ের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেন। ফল, তাঁকে ছবি থেকে বের করে দেওয়া হয়। কারণ নানা পাটেকর বড় অভিনেতা ও ছবির প্রধান নায়ক ছিলেন। স্বভাবতই তাঁর কথাই শোনা হয়। তনুশ্রীকে কেউ পাত্তাও দেয়নি।

এরপর ওই গানটিতে আইটেম ডান্স করেন রাখি সাওয়ান্ত। তনুশ্রী এরপর আরও একটি অভিযোগ দায়ের করেন। বলেন, তাঁর কাছ থেকে নির্মাতারা কোনও এনওসি-ও চাননি। তারপরেই কীভাবে রাখি সাওয়ান্ত ওই গানে পারফর্ম করতে পারেন? এই একটি ঘটনা তনুশ্রীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বলিউডকে চিরবিদায় জানাতে হয় তাঁকে। এরপর থেকে কোনও ছবিতেই ডাক পাননি তিনি। অভিনয়ের কেরিয়ার শেষ হয়ে যায় তাঁর।

এখন আমেরিকার বাসিন্দা তনুশ্রী। মাস দুয়েক আগে দেশে ফিরেছেন। শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর এই মরশুমে দেখা যেতে পারে তনুশ্রী দত্তকে। তবে এই রিয়ালিটি শোয়ে এমন ভাঙাগড়া চলে, যে ‘বিগ বস’ হাউজে প্রবেশের আগে পর্যন্ত বোঝাই যায় না কে কে থাকবেন প্রতিযোগিতায়। তবে তনুশ্রী যদি প্রতিযোগিতায় আসেন, তাহলে এই ইস্যুটি তিনি ক্যামেরার সামনে তুলতে পারেন বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর