,

দ্বিতীয় সন্তানের মা হতে চান কারিনা

news-image

বিনোদন ডেস্ক: সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির সংসারে এখন তৈমুর নামের একটি সন্তান রয়েছে। এ নিয়ে দাম্পত্যজীবনে ভীষণ আনন্দে আছেন এই দম্পতি। তবে তৈমুরের বয়স যখন দুই বছর পূর্ণ হবে, তারপর দ্বিতীয় সন্তানের মা হতে চান কারিনা।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই সঞ্চালকের এক প্রশ্নের জবাবে কারিনা বলেন, আরও দুই বছর পর দ্বিতীয় সন্তানের মা হতে চাই।

এদিকে তৈমুরকে নিয়ে সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়েছেন সাইফ-কারিনা দম্পতি। তাদের সঙ্গে মালদ্বীপের সফরে সোহা আলি খান ও কুণাল খেমু ছিলেন। সোহা-কুণালের মেয়ে নাউমিকেও দেখা গেছে তাদের সঙ্গে। তৈমুক-নাউমি বেশ আনন্দ করেছেন মালদ্বীপে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কারিনা।

করণ জোহরের পরিচালনায় ‘তখত’সিনেমায় অভিনয় করছেন কারিনা। এছাড়া একাধিক সিনেমার প্রস্তাব রয়েছে এখন কারিনার হাতে। তবে মা হবার জন্য আবারও বিরতিতে যেতে পারেন এই বলিউড অভিনেত্রী।

কারিনা যখন ‘তখত’নিয়ে ব্যস্ত তখন সাইফ আলী খান ব্যস্ত ‘হান্টার’সিনেমার শুটিং নিয়ে। এই সিনেমায় সাইফকে দেখা যাবে একজন নাগা সাধুর চরিত্রে অভিনয় করতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর