,

প্রতীকী অনশনের মৌখিক অনুমতি পেলো বিএনপি

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালনের মৌখিক অনুমতি পেয়েছে দলটি।

মঙ্গলবার রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মৌখিক অনুমতি দিয়েছে।

তিনি বলেন, পূর্বঘোষিত এই কর্মসূচি বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পালন করা হবে। দলের সব পর্যায়ের নেতাকর্মী এতে অংশ নেবেন। একইসঙ্গে এ কর্মসূচি সারাদেশের সব জেলা ও মহানগরেও পালিত হবে।

এর আগে মঙ্গলবার সকালে দলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় ২ ঘণ্টা ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করেন। পরে দেখা না পেয়ে ফিরে আসতে হয় তাদের। পরে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান রিজভী।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর