,

জামায়াত থাকলে কোনো ঐক্যে যাবেন না ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী থাকলে তার সাথে থাকবেন না গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, সারা জীবনে যা করিনি, শেষ জীবনে তা করতে যাব কেন? আর ওরা তো এখন দলও না। নিবন্ধন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২২ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে ড. কামাল হোসেন বলেন, আমরা মাঠ ব্যবহার করতে চেয়েছিলাম। আমাদের দেয়া হয়নি। মাঠ ব্যবহারে অনুমতি নেয়ার কী আছে এটাই বুঝি না। এটাতো নিজের জমিদারী না। সরকারি মাঠ সবাই ব্যবহার করবে, আর বেসরকারি কেউ চাইলেই বলে মাঠ দেবে না, এটা সংবিধান পরিপন্থী।

বিএনপির মানববন্ধন থেকে সাদাপোশাকে দলটির নেতা-কর্মীদের ধরে নেওয়ার সমালোচনা করে ড. কামাল হোসেন বলেন, সাদাপোশাকে এরা কারা? সাধারণ মানুষ যদি উল্টো প্রশ্ন করে তুমি কে? পোশাক না পরলে তো মানুষ ভাববে এরা ছিনতাইকারী। এভাবে ধরে নেওয়া বন্ধ না হলে আদালতের শরণাপন্ন হতে হবে সাধারণ মানুষের।

খালেদা জিয়ার জন্য কারাগারে বিশেষ আদালত বসানোকে সংবিধানের লঙ্ঘন বলে দাবি করেন এই সংবিধান প্রণেতা।
তিনি বলেন, সরকারের ভুলে যাওয়া উচিত না আমরা সভ্য সমাজে বাস করি। অসুস্থ মানুষের প্রতি যে কর্তব্য, তা পালন করা উচিত। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর