,

১০ বছর লিখতে গিয়ে ১০০ বছর লিখেছেন ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে প্রথমবারের মতো বেকারত্বের হারের(৩.৯%) চেয়ে জিডিপির (মোট দেশজ উৎপাদন) হার(চার দশমিক ২ শতাংশ) বেশি বলে মিথ্যা তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মিথ্যা তথ্য তুলে ধরেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

এই বছরের এপ্রিলে তিন দশমিক নয় শতাংশ এবং মে’তে তিন দশমিক আট শতাংশ এবং জুনে চার শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার। এই সময়ে দেশটির বার্ষিক জিডিপির হার বেড়ে চার দশমিক দুই শতাংশ হয়।

তাই গত ১০০ বছরে বেকারত্বের চেয়ে জিডিপির হার বেশি হয়নি বলে ভুল করেছেন ট্রাম্প। প্রকৃতপক্ষে, দেশটির ‘ফেডারেল রিজার্ভ ব্যাংক অব সেন্ট লুইস’র তথ্য অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত ১৮৫ বার এমনটি হয়েছে।

এর আগে ২০০৬ সালের জানুয়ারিতে চার দশমিক সাত শতাংশ, ফেব্রুয়ারিতে চার দশমিক আট এবং মার্চেও চার দশমিক সাত শতাংশ ছিল দেশটির বেকারত্বের হার। এই সময়ে জিডিপির হার বেড়ে পাঁচ দশমিক চার শতাংশ হয়।

এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যবধানটি দেখা যায় ১৯৫০ সালের সেপ্টেম্বরে। এই সময় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার চার দশমিক চার এবং জিডিপির হার ১৬ দশমিক পাঁচ ছিল।

দেশটির ‘কাউন্সিল অব ইকোনোমিক অ্যাডভাইজরস’র চেয়ারম্যান কেভিন হ্যাসেট সোমবার একটি সংবাদ সম্মেলনে স্বীকার করেন, ট্রাম্পের টুইটের তথ্য সঠিক ছিল না।

তিনি বলেন, সত্য হলো এটা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। হতে পারে, একটা শূন্য যোগ করে ১০ বছরের বদলে ১০০ বছর করেই কেউ তার কাছে এই তথ্য দিয়েছে। এটা করা তাদের উচিত হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর