,

সংসদ ভবনে বিদ্যুৎ বিভ্রাট, অধিবেশন মুলতবি

news-image

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অধিবেশন স্থগিত করতে হয়েছে। আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরপর্ব শেষে অধিবেশন বুধবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

জানা যায়, আজ বিকেল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এ সময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। সংসদ অধিবেশন ৫টায় শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় প্রায় ১০ মিনিট পর। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার হওয়ার কারণে সংসদে এ বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটা ডিজাস্টার। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়।

অধিবেশন মুলতবি ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিভ্রাট শুরু হলে অধিবেশন কক্ষ এবং প্রয়োজনীয় কয়েকটি ব্লকে জেনারেটরের মাধ্যমে কাজ চালানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর