,

থমথমে সৌদি, আতঙ্কে প্রবাসী ব্যবসায়ীরা

news-image

সৌদি আরবে বেকারত্বের হার কমাতে দেশটির সরকার একের পর এক পরিকল্পনা নিচ্ছে। আর এসব পরিকল্পনার বেড়াজালে আটকে বিপাকে পড়ছেন প্রবাসী ব্যবসায়ীরা। আরবির নতুন বছরের দ্বিতীয় দিন আজ, আজ থেকে চার ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে লোকবল নিয়োগে ৭০ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এ নিয়মের বাইরে কাউকে পেলে জেল থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানার বিধান করা হয়েছে।

এমনকি আজ থেকে বিভিন্ন সুপারমল কিংবা প্রতিষ্ঠানে পুলিশি অভিযান চলবে। এমতাবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে দেশটিতে।

(১) গাড়ি ও মোটরবাইক শোরুমে, (২) পুরুষ ও শিশুদের জন্য তৈরি পোশাক (গার্মেন্টস সামগ্রী ), (৩) বাড়ির ও অফিসের আসবাবপত্রের দোকানে এবং (৪) নিত্য প্রয়োজনীয় কিচেন সামগ্রীর দোকানে লোকবল নিয়োগে ৭০ শতাংশ সৌদিকরণ আজ থেকে কার্যকর হলো।

যে চার ধরনের প্রতিষ্ঠানের জন্য এ নিয়মন চালু করা হয়েছে তার মধ্যে গার্মেন্টস সেক্টরে সব থেকে বেশি বাংলাদেশি রয়েছেন। আর এমন নিয়ম অব্যাহত থাকলে দেশে রেমিটেন্সের উপর বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা।

এদিকে রিয়াদের বেশকিছু সুপারমলসহ নানা স্থানে মঙ্গলবার সকাল থেকে এই চার ধরনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আলাপকালে জানা যায়, তারা আতঙ্কে রয়েছেন। কী করবেন, সেই সিদ্ধান্ত নিতে পারছেন না।

৭০ শতাংশ সৌদিকরণ নিয়ে তারা বলেন, আমরা যেভাবে কাজ করবো, আমাদের প্রতিষ্ঠানে সেভাবে কখনো সৌদি দিয়ে কাজ করিয়ে লাভের মুখ দেখবো না আমরা। তার উপরে বর্তমান বাজার খুব মন্দা।

সম্প্রতি সৌদি শ্রম মন্ত্রণালয় জানায়, ১২টি সেক্টরে ৭০ শতাংশ সৌদিকরণ বাস্তবায়নের জন্য তিন ধাপে পদক্ষেপ নেয়া হবে। প্রথম ধাপ আজ শুরু হলো।

দ্বিতীয় ধাপ শুরু হবে ১০ নভেম্বর। দ্বিতীয় ধাপে রয়েছে-

১. বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকান

২. চশমার দোকান

৩. ঘড়ির দোকান

তৃতীয় ধাপ আগামী বছরের ৭ জানুয়ারি। এ ধাপে রয়েছে

১। চিকিৎসার যন্ত্রপাতি

২। গৃহনির্মাণ সামগ্রী

৩। গাড়ির যন্ত্রাংশ

৪। কার্পেট ও পাপোশ

৫। চকোলেট বা মিষ্টান্ন জাতীয় পণ্যের দোকান

উল্লিখিত সবগুলো সেক্টরে বর্তমানে বাংলাদেশিসহ প্রবাসী শ্রমিকরা কর্মরত আছেন। সৌদিকরণের এই ধারাবাহিক প্রক্রিয়াতে কাজ হারাবেন সেখানে বসবাসরত বাংলাদেশিসহ লাখ লাখ বিদেশি নাগরিক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর