,

চাঁদাবাজির মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন

news-image

চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার তার আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়ার এক আবেদনে ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হকের আদালত জামিনের এ আদেশ দেন।

চাঁদাবাজির মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারবেন না মোজ্জামেল হক; কারণ বিস্ফোরণ দ্রব্য আইনের এক মামলায় সোমবারই তাকে গ্রেফতারের আবেদন করে কাফরুল থানা পুলিশ।

এ প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের আইনজীবী জায়েদুর রহমান জানান, তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা আছে।

গত বুধবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে।

ওইদিন মিরপুর মডেল থানার এসআই বজলুর রহমান জানান, চাঁদাবাজির একটি মামলায় মোজাম্মেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর থানা পুলিশ জানায়, সম্প্রতি দুলাল নামের এক ব্যক্তি মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির ওই মামলাটি করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর