,

সংবাদকর্মীদের জন্য ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা

news-image

সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহের সাংবাদিক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুবিধা ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের ২৯ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নবম সংবাদপত্র মজুরি বোর্ড কর্তৃক পেশকৃত অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পরীক্ষান্তে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুবিধা ঘোষণা করেছে।

২০১৮ সালের ১ মার্চ থেকে আদেশটি কার্যকর হবে। অন্তর্বর্তীকালীন সুবিধা পরবর্তীতে ঘোষিতব্য সামগ্রিক বেতন-কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর